• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নেত্রকোনায় ঘরে আটকে দৃষ্টিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : দুদিন ধরে ঘরে আটকে রেখে এক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে নেত্রকোনার কলমাকান্দায়। 

ঘটনায় বৃহস্পতিবার ওই কিশোরীর বাবা থানায় একটি মামলা করেছেন। 

ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় পুলিশসূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার সিধলী এলাকাসংলগ্ন বোবাহালা মোড়ের একটি ঘর থেকে দুদিন পর ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। 

পরে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেন। পর দিন বৃহস্পতিবার তার বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

পরে ওই দিন রাতেই আব্দুল কালাম (৩৫)  ফৌজদার মিয়া (৪৫) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই কিশোরী ডাক্তারি পরীক্ষা শেষে নেত্রকোনা আদালতে জবানবন্দি দিয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০